
শ্রীযোগেন্দ্রনাথ গুপ্ত রচিত "বিক্রমপুরের ইতিহাস" বাঙালির শেকড় সন্ধানের এক অনন্য আকর গ্রন্থ, যা ১৯০৯ সালে প্রথম প্রকাশিত হয়েছিল। অতি প্রাচীনকাল থেকে শুরু করে আধুনিক সময় পর্যন্ত বিস্তৃত এই পূর্ণাঙ্গ ইতিহাসে বিক্রমপুরের গৌরবময় প্রাচীন জনপদ, ভৌগোলিক সীমা এবং শাসন আমলের বিবর্তন নিপুণভাবে তুলে ধরা হয়েছে। এই বইটিতে পাঠকগণ বৈদিক ও বৌদ্ধ যুগের সমৃদ্ধি থেকে শুরু করে পাল ও সেন রাজবংশ, পাঠান আমল, মোগল আমল এবং ইংরেজ আমলের পুঙ্খানুপুঙ্খ বিবরণ পাবেন। বইটির বিশেষ আকর্ষণ হলো বারভূঁইয়াদের অন্যতম বীর কেদার রায়ের বীরত্বগাথা, প্রাচীন রাজধানী রামপালের ইতিহাস এবং বল্লাল সেনের কিংবদন্তি। প্রায় ৪৪০ পৃষ্ঠার এই সুবিশাল গ্রন্থে বিক্রমপুরের প্রথিতযশা পণ্ডিত, সাহিত্যিক ও গুণীজনদের সংক্ষিপ্ত জীবনীসহ সেকালের সামাজিক চিত্র ও উৎসবের এক জীবন্ত রূপ ফুটে উঠেছে। ১১২ বছর পর পুনঃপ্রকাশিত এই দুর্লভ সংস্করণটি ইতিহাসপ্রেমীদের জন্য হারানো ঐতিহ্যের এক অমূল্য সংগ্রহ ।