
ইরফান শেখ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একজন স্নাতকোত্তর শিক্ষার্থী। তিনি দানিয়া পাঠাগার, মুক্তিযুদ্ধ জাদুঘর, সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ, অ্যাকশনএইড বাংলাদেশ এবং জাতীয় ঐক্যমত কমিশনসহ (National Consensus Commission) বিভিন্ন প্রতিষ্ঠানে গবেষক ও ফেলো হিসেবে কাজ করেছেন। এছাড়াও তিনি 'আদিত্য-গ্রে ফাইলস' যৌথ উদ্যোগের একজন সহ-প্রতিষ্ঠাতা।
তাঁর প্রকাশিত মৌলিক কাজগুলোর মধ্যে রয়েছে ‘ইভোল্যুশন অফ ম্রো এথনিসিটি’ (Evolution of Mru Ethnicity) । অনূদিত গ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো— ‘এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস’, ‘দ্য ইন্টারন্যাশনাল সিচুয়েশন অ্যান্ড চায়নাস ফরেন পলিসি—২০১৮’, ‘দ্য ১৯৭১ রেজিস্ট্যান্স স্ট্রাগল অ্যান্ড ভিক্টরি’ এবং ‘জুলাই ন্যাশনাল চার্টার’ ইত্যাদি।
পাশাপাশি তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংকলন সম্পাদনা করেছেন, যার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য: ‘জার্নালস অফ মেজর জেমস রেনেল (১৭৬৪–৬৭)’, ‘এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ (১৭৭৮)’ এবং ‘লিবারেশন ওয়ার ডিবেটস ইন দ্য ইউকে পার্লামেন্ট’। আর্কাইভ বা মহাফেজখানা, গ্রন্থাগার এবং জাদুঘর নিয়ে কাজ করার ক্ষেত্রে ইরফানের বিশেষ আগ্রহ ও কাজের নেশা রয়েছে।